রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

সংসদ সদ্যস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করেছে সাতক্ষীরার কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ নামের একটি সংগঠন।

পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়া মন্দির প্রাঙ্গনে ওই সংবর্ধনা দেয়া হয়। বুধবার দুপুরে সংবর্ধনা ও  শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের মাঙ্গলিক অভিষেক উৎসবে প্রধান অতিথির দেন-সংবর্ধিত এমপি ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সভায় সনাতন ধর্মীয় নেতা গোষ্ট চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাবেক উপজেলা আ’লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাবেক উপজেলা ছাত্রলীগ ও আ’লীগ নেতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এসএম আলতাফ হোসেন লাল্টু, এমপি স্বপনের সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কপাই সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেন, শেখ ইমদাদুল ইসলাম ইমাদ, দিথি খাতুন, আকিমুদ্দীন আকি, স্বেচ্ছাসেবক পরিষদের উপদেষ্টা সু-প্রসাদ চৌধুরী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামনুল, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান মুন্না, উপজেলা যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম, আ.লীগনেতা শহিদ আলী, এমপির একান্ত সচিব আসাদুজ্জামান আসাদ, মাস্টার দিলীপ পাল, মাস্টার প্রদীপ পাল, কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সাংগঠনকি সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব প্রকাশ হালদার, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদেরনেতা শ্রী লক্ষণ বিশ্বাস, মাস্টার সতজ্যিৎ ঘোষ সহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, ভক্তগণ, সূধি ও সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সনাতন ধর্মীয় নেতা অসিত কুমার ঘোষ।

সভায় প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপন নব-নির্মিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির উন্নয়নে সাতক্ষীরা উন্নয়ন তহবিল থেকে ৩ লাখ টাকা বরাদ্দ ঘোষনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!