শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’ র প্রচেষ্টায় মন্দির নিয়ে বিবাদমান সংঘাতের অবসান ঘটিয়ে কমিটি গঠন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’ র প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভার বাগবাটি, দৌলতপুর ,বাসতলা সার্বজনীন কালী মন্দির নিয়ে বিবাদমান সংঘাতের অবসান ঘটিয়ে কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি’২৪) বিকালে ০৭ ওয়ার্ডের বাগবাটী কালী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির উপদেষ্টা বীরেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে তের সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদে একটি কমিটি গঠন করা হয়। ০৬ ওয়ার্ড কাউন্সিল  শেখ মারুফ আহমেদ, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ‘র সমন্বয়ে দীর্ঘক্ষণ আলোচনান্তে বাগবাটি, দৌলতপুর ,বাসতলা সার্বজনীন কালী মন্দির কমিটির দুটি ওয়ার্ডের মধ্যে দীর্ঘদিনের বিবাদমান সংঘাতের অবসান ঘটিয়ে কমিটি গঠন করা হয়েছে। সুধার মাখালকে সভাপতি ও ডাঃ বিকাশ চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে  ৩ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন সহ-সভাপতি রাখাল চন্দ্র সরকার, মদন ঢালী,  যুগ্ম সাধারণ সম্পাদ ভীম বাগ, কোষাধ্যক্ষ গোবিন্দ মাখাল, সহ কোষাধ্যক্ষ শিবু সরকার, সাংগঠনিক সম্পাদক সুভাষ মাখাল, কার্যনির্বাহী সদস্য সুভাষ মাখাল, বিশ্বজিৎ সরকার,রামপদ মাখাল, পঞ্চ মন্ডল, গোপাল চন্দ্র সরকার ও ভগীরত সরকার।

এলাকাবাসীর সর্বসম্মতি ক্রমে উক্ত কমিটি অনুমোদন করা হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দুর্গাপূজা  মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি লবকুমার বাগ,  তপন মাখাল, মন্দির কমিটির উপদেষ্টা বীরেন্দ্রনাথ দাস, সত্যপদ ঢাল, গোলক বাক, দেবুপদ সরকার, কিশোরী সরকার, ফজলু ঢালিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!