সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

সদর সার্কেল মির্জা সালাইউদ্দিন এর নেতৃত্বে সাতক্ষীরায় পরিবহন চালকদের ডোপ টেস্ট

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

“জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০” উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পরিবহন চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে সাতক্ষীরায় অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ২২ অক্টোবর, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাইউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় মাদকাসক্ত সন্দেহে ১২ জনের নমুনা নিয়ে ডোপ টেস্ট করাহলে ৫ জনের ক্ষেত্রে টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডোপ টেস্টে পজিটিভ আসায় মাদকাসক্তে দায়ে আটককৃতরা হলেন সাতক্ষীরার পারুলিয়ার সোনা, তালার মফিজুল ইসলাম, সাতক্ষীরা বাঁকালের নুরুজ্জামান, সাতক্ষীরা কাশেমপুর এলাকার শরিফুল ইসলাম, ঝিনাইদহ শোলকুপার মাসুদুর রহমান। তারা সবাই ট্রাক চালক।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরা জেলার সড়ক পরিবহন খাতকে মাদকাসক্ত চালক মুক্ত করতে মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় ট্রাফিক পুলিশ, সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর সদস্যদের সমন্বয়ে চালক ও মোটর শ্রমিকদের মাঝে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করাহয়। এসময় ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ৫ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। সাতক্ষীরা কে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!