সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বশেমুরবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫১৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসাবে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ২২ অক্টোবর ২০২০ সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যদের মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের সদ্য নিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিঃ এসএম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে জানান বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মেদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!