রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা

কলারোয়াতে বিজিবি তৎপরতায় ভোটাদের আস্থা ফিরেছে

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৫১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নি‌য়ে এক সপ্তাহ আ‌গেও আশংকায় ছি‌লেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাপুর গ্রামের বৃদ্ধ জলিল শেখ জানান। গত শুক্রবার থেকে বিজিবির   অব‌্যাহত টহল ব‌্যবস্থা দে‌খে তি‌নি তার আশংকার জায়গা থে‌কে বদল ক‌রে স্ব ইচ্ছায় ভোট দেয়ার প্রতিশ্রতি দি‌চ্ছেন।
জলিল শেখ ব‌লেন, “বি‌জিবির টহ‌লে ধী‌রে ধী‌রে প‌রি‌বেশ ভাল হ‌চ্ছে। আ‌গের মত তিনজন ক‌রে মোটরসাই‌কে‌লে মহড়া দেখা যা‌চ্ছেনা। মোড়ে মো‌ড়ে আড্ডাবাজ‌দের দৌরাত্মও ক‌মে গে‌ছে। ম‌নে হয় ভোট সুষ্ঠু ভা‌বে হ‌বে।”
শুধু জলিল শেখ  একা নয় তার মত অ‌নেক ভোটাররাই এখন ৭জানুয়ারীর ভো‌টের প‌রি‌বেশ নি‌য়ে নতুন ক‌রে আশার আ‌লো দেখ‌ছেন।
এ‌দি‌কে উপজেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে,  কলারোয়া  উপ‌জেলায় গত পাুচ দিন ধ‌রে  বি‌জি‌বি সদস্যারা সকাল থে‌কে রাত ১২টা  পর্যন্ত টহল দি‌চ্ছেন। ম‌্যা‌জি‌ষ্ট্রেটসহ বি‌জি‌বির টহল শহর থে‌কে প্রত‌্যন্ত গ্রা‌মেও চল‌ছে। বেসাম‌রিক লোক‌দের সা‌র্বিক নিরাপত্তা ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে পু‌লিশ, র‌্যা‌বের পাশাপা‌শি বি‌জিবির সদস‌্যরা টহল তৎপরতা চালা‌চ্ছেন। উপ‌জেলায় টহল কার্যক্রম তৎপরতা প‌রিচালনা ক‌রে যা‌চ্ছেন বি‌জি‌বির সদস‌্যরা।
বিভিন্ন ইউনিয়নের গ্রামের চায়ের দোকানে ও বাজারে   স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, বি‌জি‌বির টহল তৎপরতায় ক‌মে গে‌ছে অহরহ মোটরসাই‌কে‌লের মহড়া। পাড়া মহল্লায় আড্ডাবাজ‌দের তৎপরতাও আ‌গের মত নাই। সবাই এখন নির্বাচনী ক‌্যা‌স্পিং নি‌য়ে ব‌্যস্ত। 
বি‌জি‌বির এক‌টি সূত্র জানায়, ৭তা‌রি‌খের নির্বাচন সুষ্ঠু করার ল‌ক্ষে ভো‌টের প‌রি‌বেশ ভোটার‌দের অনুকু‌লে আনার ল‌ক্ষে, আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে অন‌্যান‌্য বা‌হিনীর মত বি‌জি‌বির সদস‌্যরাও টহল ব‌্যবস্থার তৎপরতা অব‌্যাহত রাখ‌ছেন।  উপ‌জেলায়  বি‌জি‌বি সদস‌্য প্রতি‌দিন সকাল থে‌কে রাত ১২ টা  পর্যন্ত কাজ ক‌রে যা‌চ্ছে। নির্বাচ‌নের পরও তা‌দের এ ধর‌নের টহল ব‌্যবস্থা অব‌্যাহত থাক‌বে ব‌লে সূত্রটিথেকে  জানাযায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!