সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর গাজীপুরে জেলা কমিটি গঠন

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে
গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ১১ সদস্য বিশিষ্ট নতুন গাজীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক সাংবাদিক আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং ইফতেখার শিশিরকে সদস্য সচিব মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষ্যে গাজীপুর  প্রেসক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সুজনের কেন্দ্রিয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেনের সভাপতিত্বে গাজীপুর জেলা কমিটি গঠনের লক্ষ্যে সুশীল সমাজের মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিগত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এ্যাডভোকেট জালালউদ্দিন আহমেদ, সুজন-গাজীপুর মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সুজন-গাজীপুর মহানগর এর সহ সভাপতি ইফতেখার শিশির, সাংবাদিক মীর মোহাম্মদ ফারুক, এ্যাডভোকেট কামরুজ্জামান, এ্যাডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু, সুজন এর আঞ্চলিক সমন্বয়ক মোর্শেদুল ইসলাম শ্যামল,  প্রদীপ দেবনাথ, গাজীপুর জেলা সূজন-এর সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক নূরে আলম সিদ্দিকী  প্রমূখ আলোচনায় অংশগ্রহন করেন। 
নবগঠিত গাজীপুর জেলা কমিটির অন্য সদস্যরা হলেন, এ্যাডভোকেট মো: কামরুজ্জামান, সাংবাদিক মীর মোহাম্মদ ফারুক,প্রদীপ দেবনাথ, এ্যাডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু, এ্যাডভোকেট মো: জালালউদ্দিন, সাংবাদিক নূরে আলম সিদ্দিকী, দীপা বিনতে আজিজ, এড: হুমায়ুন কবীর এবং মিয়া মো: আব্দুস সাত্তার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!