রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের সৌজন্য মতবিনিময় শেষে প্রচার-প্রচারনা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে কলারোয়া কলেজ শিক্ষকমন্ডলীর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি।  আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, বোয়ালিয়া শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সোনারবাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, হাজী নাছিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান মুকুল, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, শিক্ষানুরাগী এ্যাড: শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলি খান সহ সম্মানিত কলেজ শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
এছাড়া সোমবার সকাল থেকে কলারোয়া পৌর শহরে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সমাজসেবক আবু নাসির ডিটু, সহকারী অধ্যাপক ইউনুস আলি খান, সাংবাদিক শেখ তারিকুল ইসলাম, মাস্টার আমজাদ হোসেন, আশরাফুল ইসলাম, নতুন প্রজন্মের ভোটার আরিফ চৌধুরী, উচ্ছ্বাস, বিপ্লব সহ আ.লীগ নেতা- কর্মীবৃন্দ।
এদিকে সোমবার বিকেলে কলারোয়া পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শিক্ষানুরাগী এ্যাড: শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলি, রনজিত ঘোষ সহ ওয়ার্ড আ.লীগের নেতা ও কর্মীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!