সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন

পুলিশের উদ্যোগে সাতক্ষীরায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে
‘এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশ ও পাটকেলঘাটা থানার ধানদিয়া বিট পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে মিলিত গিয়ে হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ পুলিশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি দেশ ও দেশের জনগণের সেবা ও কল্যাণে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশের নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ একটি মহতী উদ্যোগ। আমরা সবাই যদি সতর্ক ও সজাগ থাকি তাহলে সহিংসতা প্রতিরোধ সম্ভব হবে। যারা দেশের কল্যাণ চায়না তারা ১৯৭১ সাল থেকে আজ অবধি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করতে বিভিন্নভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। সকলকে তার নিজ নিজ বাড়ির পাশের মানুষটি কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করা সহজ হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী আকলিমা ইসলাম লিমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি’র অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার তদন্ত ওসি বোরহান উদ্দিন, ওসি অপারেশন বিপ্লব কান্তি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি,  দপ্তর তহমিনা ইসলামসহ জেলা পুলিশের সদস্য ও জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ।
অপরদিকে শনিবার পাটকেলঘাটার ১নং ধানদিয়া ইউনিয়ন  বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‍্যালী ও সমাবেশ করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে একই সময়ে সকাল ১০টায় ধানদিয়া বিট অফিসার পাটকেলঘাটা থানার এস আই জয় বালা নেতৃত্বে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‍্যালী  এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউ,পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য গোলাম মোস্তফা, ইউ,পি সদস্য মান্নান খাঁ, ইউ,পি সদস্য আরিফুর আমিন মিলন, ইউ,পি সদস্য রমেষ সাহ, ইউ,পি সদস্য গোলাম সরোয়ার বাবলু, ইউ,পি সদস্য অপূর্ব মুখার্জি, অনলাইন নিউজ পোর্টাল দেশটাইমস deshtimes24 এর বার্তা সম্পাদক ও ক্রাইম প্রতিদিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি হেলাল উদ্দীন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দফাদার জাহন্নাতুল ফেরদৌস,সংশ্লিষ্ট বিট এলাকার এ, এস আই নিজাম ৮০০/৯০০ সংখ্যক নারী ও পুরুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!