শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদীভাঙ্গন রোধে বনায়ন কার্যক্রম শুরু

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বঙ্গোপ সাগরের নিকট ও সুন্দর বনের কোলঘেসে অবস্থিত হওয়ায় এ উপজেলায় খোলপেটুয়া, কপোতক্ষ, চুনা নদীসহ ছোট বড় অনেক নদী আছে।

এ সব নদীর যে সব জায়গায় গাছ লাগিয়ে বনায়ন করা আছে সে সব জায়গায় নদী ভাঙ্গন কম দেখা যায়। আর যে সব জায়গায় বনায়ন করা নেই সে সব স্থানে প্রকৃতিক দূর্য়োগে প্রতি বছর নদীর ভেড়িবাধ ভেঙ্গে মানুষের অনেক ক্ষতি হয়। তলিয়ে যায় বাড়ি-ঘর, ফসলী জমি ও মাছের ঘের। প্রকৃতিক দূর্য়োগে প্রতি বছর নদীর ভেড়িবাধ ভেঙ্গে মানুষের ক্ষতি এড়াতে স্ইুডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি এর অর্থায়নে সিএনআরএস বিফোরআরএল প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নাধীন কলবাড়ী বাজার থেকে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত চুনা নদীর চরে প্রায় ২ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম শুরু করেছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার চুনা নদীর তীরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর মোঃ আক্তার হোসাইন।

এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়না পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ সিএনআরএস এর প্রতিনিধি- ফিল্ড ম্যানেজার মোঃ এনামুল করিম, প্রজেক্ট ম্যানেজার (জিসিএ) স্বরন কুমার চৌহান, সাইট অফিসার (প্রতিবেশ) মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার তৌহিদ হাসান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!