মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

বিএসটিআই খুলনার কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা পানি ব্যাবসায়ীদের মতবিনিময়

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় প্যাকেজ্ড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসটিআইয়ের খুলনার কর্মকর্তাগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের কোরাইশী ফুট পার্ক এর সভা কক্ষে খুলনা বিএসটিআই এর উপ পরিচালক মোঃ আলাউদ্দিন হোসাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর (সিএম) সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার মে: আলী আকবর সোহেল সহ সাতক্ষীরায় অনুমোদিত পানি ব্যাবসায়ী রিমঝিম ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী মিন্টু চৌধুরী, শর্মি ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী সমিত কুমার ঘোষ, হক ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী মির্জা সুলতানা,তৌফিক ড্রিংকিং ওয়াটার এর আলী হোসেন টুটুল ও ঋশিল্পী ড্রিংকিং ওয়াটার এর প্রতিনিধি।

এছাড়া অনুমোদনহীন সকল ভুঁইফোড় পানি ব্যাবসায়ীদের সমন্বয়ে বিএসটিআই খুলনা কর্মকর্তাদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএসটিআই কর্মকর্তাগণ সভায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাতক্ষীরা পৌর শহরের মধ্যে অনুমোদনহীন ভুঁইফোর পানি সরবরাহ প্রতিষ্ঠান রয়েছে ৭২ টি। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পানির গুণগত মান যাচাই ছাড়াই হাজার হাজার মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে। এসব ভুঁইফোড় পানি ব্যবসায়ী মালিকদের কঠোর ভাবে হুঁশিয়ারি করেন। তারা বলেন লাইসেন্স বিহীন পানির ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। লাইসেন্সবিহীন পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত আইন অনুযায়ী মামলা, মোবাইল কোড অব্যাহত থাকবে। কারণ লাইসেন্স বিহীন পানি সরবরাহ করিলে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি সহ মৃত্যুর কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তারা।

পুরো মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শর্মি ড্রিংকিং ওয়াটার স্বত্বাধিকারী সুমিত কুমার ঘোষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!