বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শুক্রবার (০১ যে ‘২৬) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

তিনি অতিথিদের সাথে পুরুস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

এসময় খেলায় এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা -কর্মচারী সহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা পূন খেলায় বালিকা দল শ্যামনগর উপজেলা মীরগাং সরকারি চ্যাম্পিয়ন ও তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

অপরদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দল কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!