বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে সর্বমোট ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়েছে।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে আনুমানিক ২ কোটি ৯৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। একইভাবে কালিয়ানী বিওপির আরেকটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে, একই দিনে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। এছাড়া মাদরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি সংলগ্ন উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
জব্দকৃত মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করছিল বলে জানা যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ বিজিবির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!