বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে কৃষক ও আম ব্যবসায়ি আবু সাঈদের বাগানে এর উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে সাতক্ষীরায় আম সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, কৃষক আবু সাঈদ প্রমুখ।

বক্তারা বলেন, বেলে দোঁয়াশ মাটি ও অনুকুল পরিবেশ এর কারণে সাতক্ষীরার আম আগে পাকে। সুস্বাদু ও ভেজাল মুক্ত হওয়ার কারণে এ আম শুধু বাংলাদেশে নয়, বিদেশও পাঠানো হয়। আমের ফলন বাড়াতে ও গুণগত মান বৃদ্ধি করতে কীটনাশক ব্যবহার না করা ও কেমিকেল দিয়ে আম না পাকানোর প্রতি সচেষ্ট থাকতে হবে। আমের বাজার ঠিক রাখতে সরকারিভাবে প্রক্রিয়াজাত করণের ব্যবস্থা করতে হবে। ১০০ মেট্রিক টণ আম বিদেশে পাঠানো হবে। আগামি ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভাঙার সময় নির্ধারণ করা হয়েছে।

এবার সাতক্ষীরায় চার হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেঃ টন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!