মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

আ’লীগ সরকারের আমলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে -এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর ২০২০) বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আপনারা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর দেশের মানুষ। আপনাদের অধিকার আপনাদের আদায় করে নিতে হবে এবং মাথা উঁচু করে বাঁচতে হবে। আমরা যে ধর্মের হইনা কেন আমরা বাঙালী। সে চেতনা থেকে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে।’

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তিলক গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডা. সুশান্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শিবপদ গাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিকাশ দাস, অসীম কুমার দাস সোনা, কিরন্ময় সরকার, সঞ্জীব ব্যাণার্জী প্রমুখ। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!