বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাস। এসময় গণমাধ্য কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন-সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, মোসলেম উদ্দীন, জুলফিকার আলী, কামরুজ্জামান, সেলিম খান, রাসেল হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সফল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় মৎস্য কর্মকর্তা ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম গণমাধ্যম কর্মীদের সম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। প্রতি বছর সরকার মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেন। তাই এই মৎস্য সম্পদকে আমাদের আরও সমৃদ্ধি করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!