বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” স্লোগান সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ মে ‘২৬) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউণ্ডেশনের কমিউনিটি রেডিও নলতার আয়োজনে বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন বিসিআরএ এর সহযোগিতায় এবং ইউএনডিপি এর র্আথিক সহযোগিতায় “জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক রেডিও ফেস্টিভ্যাল”অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ার খানম, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সাতক্ষীরা ও খুলনা জেলা ম্যানেজার হাফিজুর রহমান। বিসিআর এর প্রতিনীধি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ লেখক ও প্রাবন্ধিক এবং কালিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানে শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য রাখেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন।

স্বাগত বক্তব্যে তিনি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং উক্ত প্রকল্পের রেডিও নলতার সার্বিক কার্যক্রম সর্ম্পকে আমন্ত্রিত অতিথি অবহিত করেন। এরপর বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং এর সুফল বিষয়ে প্রজেক্টেরের মাধ্যমে কয়েকটি ভিডিও নাটিকা প্রদর্শন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত স্বত:স্ফুর্ত ভাবে বিষয় ভিত্তিক নাটিকা উপভোগ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে রেডিও নলতার সংগীত শিল্পীদের উপস্থাপনায় গ্রাম আদালত এর সুফল এবং কার্যক্রম নিয়ে একটি জারি গান অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজুর রহমান বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্প এর সার্বিক বিষয়বস্তু সর্ম্পকে নানা তথ্য উপাত্ত,পরিসংখ্যান তুলে ধরেন এবং এটা কিভাবে আরও সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠির কাছে এর সুফলের বার্তাটা পৌছে দেওয়া যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন। সেই সাথে প্রত্যেকের অবস্থান থেকে থেকে গ্রাম আদালতের সার্বিক প্রচার, প্রসার আরও কিভাবে বৃদ্ধি করা যায় এবং সেগুলো আরও কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। আদালতের সার্বিক তথ্য উপাত্তগুলো বেশি বেশি তুলে ধরা যায় এবং সেখানে অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে গ্রাম আদালতের প্রতি সবার আস্থা অর্জনের জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আকর্ষণূীয় কুইজ পর্ব। গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারী, ছাত্র ছাত্রী, শ্রোতা, সাংবাদিক, শ্রোতাক্লাবের সদস্য, পিছিয়েপড়া জনগোষ্ঠি, স্বেচ্ছাসেবক, ইয়ুর্থ লিডাররা স্বতস্ফুর্ত ভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কুইজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও নলতার টেকনিক্যাল অফিসার ও সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেডিও নলতার অনুষ্ঠান বিভাগের প্রধান প্রতিমা রানী, সহকারি টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম প্রমুখ।

এ সময় কুইজ বিজয়ী ব্যাক্তিদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী এবং সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ঠ প্রাবন্ধিক, সাহিত্যিক কালিগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা প্রতিনীধি সুকুমার দাশ বাচ্চু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!