বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

দায়িত্ব ফিরে পেলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে
হাইকোর্টের নির্দেশে নিজ দায়িত্ব পালন শুরু করলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। বুধবার দুপুর আড়াইটা থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মোঃ নাজিমউদ্দিন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার সচীব  মোঃ লিয়াকত আলী, প্রধান অফিস সহকারি প্রশান্ত ব্যাণার্জীসহ নির্বাচিত কাউন্সিলরগণ।
দায়িত্ব পালন শুরুতেই মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, একটি নাশকতা মামলায় জেল হাজতে যাওয়ার কারণে গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করে। ওই আদেশের বিরুদ্ধে তিনি মহামান্য হাইকোর্টে যান। ১৪ ফেব্রুয়ারি আদালত তার বরখাস্তাদেশ এর উপর স্থগিতাদেশ দেন।
এরপরও আদালতকে বুড়া আঙুল দেখিয়ে প্রধান নির্বার্হী মোঃ নাজিমউদ্দিন ও ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান পৌরসভার অর্থনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে গেছেন। এর বিরুদ্ধে তিনি আবারো উচ্চ আদালতে গেছেন। বিষয়টি আদালতকে অবহিত করায় স্বশরীর আদালতে হাজির হতে বলা হয় কাজী ফিরোজ হসানকে। গত সোমবার আদালতে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভর্ৎসনা করেন। আদালত না মানলে তাকে শাস্তি দেওয়ার পাশাপাশি জরিমানার করার কথা বলেন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোঃ শওকত আলী চৌধুরী। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান ১২ জুন এক চিঠিতে তার (চিশতি) দায়িত্ব পালন সম্পর্কিত একটি চিঠি প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।
চিশতি আরো জানান, হাইকোর্ট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ি তিনি বুধবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার নিজ কক্ষে যাওয়ার জন্য গেলে দরজায় তালা লাগানো ছিল। একপর্যায়ে তিনি নীচে এসে একটি কক্ষে বসা প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি তার কক্ষের তালা, মেয়রের ব্যবহৃত গাড়ির চাবি, পৌরসভার হাজিরা বহি, ব্যাংক স্টেটমেন্ট কিছুই বুঝিয়ে দেননি। একপর্যায়ে একটি অফিস আদেশে সাক্ষর করছ তা প্রধান অফিস সহকারির কাছে দিয়ে চলে যান।
একসাথে পানির বিল চারগুণ বৃদ্ধি সংক্রান্ত জনগণের ক্ষোভের ব্ষিয়ে তিনি বলেন, পৌরসভার কোটির বেশি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে অনিক দিন ধরে। সেক্ষেত্রে পানির বিল অনেক আগে থেকেই বাড়ানোর জন্য তিনি সকল কাউন্সিলরদের মতামত চেয়েছিলেন। তবে তার অবর্তমানে যেভাবে পানির বিল বাড়ানো হয়েছে তা আইন সম্মত কিনা তা তিনি খতিয়ে দেখবেন। তবছ যে সমস্ত জায়গায় পানি সরবরাহ অপ্রতুল সেসব স্থানে যাঁচাই বাছাই না করে পানির বিল ধরিয়ে দেওয়া অগণতান্ত্রিক বলে তিনি মনে করেন। তবে তার অনুপস্থিতির সময় যদি কোন অর্থনৈতিক তছরুপের ঘটনা বা অন্য কোন অনিয়মের ঘটনা জানা যায় তা তিনি সাংবাদ সস্মেলন করে পৌরবাসিকে অবহিত করবেন।
এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মোঃ নাজিমউদ্দিন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ি এক চিঠির মাধ্যমে পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতিকে বুধবার দুপুর আড়াইটায় দায়িত্ব হস্তান্তর সম্পর্কে এক চিঠি দিয়েছিলেন। কিন্তু তিনি প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের কাছ থেকে লিখিতভাবে দায়িত্ব বুঝে নেননি। বিষয়টি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাবেন।
সাতক্ষীরা পৌরসভার ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ি তিনি মেয়র সাহেবের কাছে দায়িত্ব বুঝে দিতে গেলেও তিনি নেননি। তবে তার অফিসের চাবি, গাড়ির চাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তার হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!