শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সুপেয় পানি সরবরহের লক্ষ্যে সাতক্ষীরার বাঁশদহা বাজারে পাইপ লাইন ও উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

সুপেয় খাবার পানি সরবরহের লক্ষ্যে বাঁশদহা বাজারে পানির পাইপ লাইন ও উচ্চ জলাধার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১০ মে) বেলা ১২টায় বাঁশদহা বাজারে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী ও দূরদর্শী নেতা আছে বলেই বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। জননেত্রী শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা ও সঠিক চিন্তাভাবনায় যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা বিশ্বের কাছে দৃষ্টান্ত। আমাদের দেশের ১৭ কোটি মানুষই যুদ্ধা। দেশের একমাত্র সমস্যা হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। তিনি আরো বলেন, আমার সদর নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবে না। আমার সদর নির্বাচনী এলাকার মানুষ যেন সুপেয় খাবার পানি খেতে পারে সেজন্য সুপেয় পানির জন্য আমার সদর নির্বাচনী এলাকায় গত ১ বছরে ৩ হাজার ২০০ গভীর নলকুপ, অগভীর নলকুপ ও হাজার হাজার পানির ট্যাংকি দেওয়া হয়েছে। সদরের ১৪টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আমার সদরের সকল ইউনিয়নের মানুষ ভালো আছে। বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক হতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মফিজুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বাঁশদহা ইউনিয়নে ২কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ৫০০ পরিবারের মাঝে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় খাবার পানি সরবরাহ করা হবে। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!