মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু

দেশজুড়ে নারীর ওপর সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মহিলা পরিষদের মানববন্ধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৪ বার পড়া হয়েছে
দেশজুড়ে নারীর ওপর সহিংসতা, নির্যাতন, হত্যা এবং ধর্ষনের মত অপরাধ অব্যাহত থাকার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
তারা অবিলম্বে এসব অপরাধে জড়িতদের দ্রুত বিচার করারও দাবি জানান।
রবিবার বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত হয় এই মানববন্ধন। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা বেগম।
বক্তারা বলেন, অব্যাহতভাবে নারীর ওপর নির্যাতন চলছে। এ নিয়ে থানা পুলিশ করলেও খুব বেশি ফল লাভ হচ্ছে না। অপরদিকে লাগামহীন গতিতে বেড়েই চলেছে সহিংসতা, নির্যাতন, হত্যা, ধর্ষন সহ নানা অপরাধ। এ প্রসঙ্গে তারা নীলা হত্যাসহ কয়েকটি নৃশংস হত্যা, ধর্ষণ ও আত্মহননের দৃষ্টান্ত তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন  অধ্যক্ষ আবদুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, ওবায়দুস সুলতান বাববলু, আলি নুর খান বাবুল, তহমিনা খাতুন, মহিলা পরিষদের সেক্রেটারি জোসনা দত্ত, সাবেক পৌর কাউন্সিলর বিউটি আরা খাতুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!