বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকা থেকে সাতক্ষীরাগামি সোহাগ পরিবহণের ধাক্কায় আনন্দ দাস নামে এক পথচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট ‘২৬) সকাল সাতটার দিকে সাতক্ষীরা- খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের নিকবর্তী ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস(৫৩) সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে ও শহরের বড়বাজারের গুড় ব্যবসায়ি।

শাকদহ গ্রামের মিলন দাস জানান, তার বাবা গুড় ব্যবসায়ি আনন্দ দাস প্রতিদিনের ন্যয় মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমনে বের হন। সকাল সাতটার দিকে শাকদাহ ব্রীজের নিকটবর্তী রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ফুলতলা মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামি সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে রাস্তার পার্শ্ববর্তী বিলের পানিতে পড়ে যেয়ে মারা যান। চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান. দুর্ঘটনা কবলিত সোহাগ পরিবহন রাস্তার পাশে পড়ে আছে। নিহত আনন্দ দাসের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!