বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতীর সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

শুনানীতে সাতক্ষীরার মেয়েরের বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয় বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি জারি হওয়া সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি পৌর মেয়র চিশতীকে বরখাস্তের নোটিশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ। এতে তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করা হয়েছিলো। মেয়র চিশতী ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব সহ ৮ জনকে বিবাদী করা হয়।

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল।

উল্লেখ্য: পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বেশ কয়েকবারের নির্বাচিত পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বর্তমান মেয়র পদে টানা দুইবারের নির্বাচিত মেয়র তিনি। চলতি বছরের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানোর পর গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!