রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পাটকেলঘাটার কৃষি মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, অবৈধ জুয়ার আসর!

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার কুটিঘাটায় কৃষিমেলার নামে চলছে অশ্লীল নৃত্য আর অবৈধ জুয়ার আসর। কৃষিমেলা নামকরণ হলেও কৃষি সংশ্লিষ্ট ষ্টল বা পণ্যের কোন সম্পৃক্ততা মেলেনি।  যাত্রাপালা ও পুতুল নাচের নামেও চলছে জীবন্ত মেয়েদের উলঙ্গ নৃত্য। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার বহিরাগত জুয়াড়ীর আনাগোনা চলছে এই কৃষি মেলায়।
জানা গেছে, তালা উপজেলার ধানদিয়া কুঠিঘাটা বাজারের অদূরে একটি মাঠের মধ্যে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ দিনের জন্য কৃষিমেলার অনুমোদন দেয় প্রশাসন। কিন্তু কৃষি মেলায় অনুমোদন নিয়ে একটি প্রভাবশালী মহল অবৈধ জুয়ার আসর বসিয়েছে। সাথে রয়েছে অশ্লীল নৃত্যের সংস্কৃতি অনুষ্ঠান। 
সরেজমিন গিয়ে দেখা যায়, মেলার মাঠে তেমন কোন দোকান পাট নেই। নেই কৃষি সংশ্লিষ্ট কোন উপকরণ। মাঠের দু’ধারে দুটি যাদু প্রদর্শনী একটি যাত্রা মঞ্চ থাকলেও সেখানে যাত্রা বা যাদু কোনটাই প্রদর্শনী চলে না। সেখানে শুধুই চলে অশ্লীল নৃত্য। 
পেছনের বাগানে চলছে কয়েক প্রকারের জুয়ার বোর্ড। জুয়ার আসরে টাকা খুইয়ে সর্বশান্ত হচ্ছে  জুয়াড়ীরা। ফলে এলাকায় চুরি ছিনতাই বাড়ছে বলেও অভিযোগ এলাকাবাসীর। 
কথা হয়, পরিচালনা কমিটিতে থাকা তুহিন হোসেনের সাথে। তিনি বলেন, আমাদের মাঠ চালাতে দেন, আপনাদের ব্যবস্থা করবো।  অবৈধ টাকা উপার্জনের আশায় মাঠটি কিনেছেন রাসেল নামের এক ব্যক্তি। তিনি আরো জানান, সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করেই এসব করছি। 
ধানদিয়া ইউপি চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম জানান, মেলায় অশ্লীলতা আর জুয়া খেলা ছাড়া জণকন্যাণের কোন কিছুই নেই। বহিরাগত জুয়াড়ীদের কারণে এলাকার আইন শৃংখলা অবনতি হচ্ছে। আমি জেলা প্রশাসকের নিকট মেলাটি বন্ধের আবেদন করেছি।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মেলায় এরকম হওয়ার কথা নয়। তবে আমি আভিযোগ পেয়েছি আজ সরেজমিন দেখে ব্যবস্থা নিবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!