রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

তালায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের উপকরণ বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার  তালায় ১০ জন কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি খাতের আওতায় তালার মাঝিয়াড়ায় উক্ত উপকরণ বিতরণ করা হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, সংস্থার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মাঝে ৬০০ কেজি কেঁচো সার, ৩০ টি বিদেশী মুখবন্ধ প্লাস্টিকের ড্রাম, ৩০ টি টিনের ড্রাম, ১০ টি মাটির কলস, রেজিস্ট্রার, কলম এবং সাইনবোর্ড প্রদান করা হয়। এছাড়া একই সময়ে কৃষকদের মাঝে ব্রি-ধান ৬৩ এবং ব্রি-ধান ৮৮ এর বীজ প্রদান করা হয়।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন বলেন, কৃষকদের বীজ কৃষকদের হাতে থাকার পাশাপাশি যাতে গুণগত মানসম্পন্ন ধান বীজ কৃষক নিজেই উৎপাদন করতে পারে এবং নিজের বীজ নিজে ব্যবহার করার পাশাপাশি বীজ বিক্রি করতে পারে সেজন্য উক্ত উপকরণ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!