রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচনকে ঘিরে একাধিক মনোনয়নপত্র ছিনতাই!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচনকে ঘিরে একাধিক মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনাসহ মারধরের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তর সংলগ্ন পাটকেলঘাটা মেইন রোড এলাকায়। মনোনয়ন পত্র ছিনিয়ে নেয়ার সময় ভুক্তভোগীদের নিকট থেকে টাকা ছিনতাইসহ জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, আগামী ১০ জানুয়ারী সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় ৭ জন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর পাটকেলঘাটা অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে রাস্তার আসার সাথে সাথে মটরসাইকেল যোগে একদল ছিনতাইকারী তাড়া করে জোরপূর্বক মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে।

তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, পাটকেলঘাটা অফিস থেকে মনোনয়ন ক্রয় করে মোটর সাইকেলযোগে তালায় ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সাথে সাথে পেছন সাবেক পরিচালক,পাটকেলঘাটার বাইগুনি গ্রামের সুমন ও তার ভাইয়ের নেতৃত্বে ৬/৭টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী আমাকে তাড়া করে চলন্ত অবস্থায় কুমিরা বাজার আচমকা এলাপাতাড়ী মারপীট করে। এ সময় আমার মনোনয়নপত্রসহ প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সন্ত্রাসীরা নির্বাচনে আসতে নিষেধ সহ হত্যার হুমকি দিয়ে চলে যায়।

আরেক ভুক্তভোগী তালা বারুইহাটি গ্রামের বাবর আলী মাষ্টারের পুত্র আব্দুল্লাহ জানান, ১৮ ডিসেম্বর দুপুরে পাটকেল সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিস থেকে মনোনয়ন পত্র ক্রয় করে ওভারব্রীজের কাছে আসার সাথে সাথে ৫/৬ মোটর সাইকেল আমাকে ঘিরে ধরে আমার কাছ থেকে মনোনয়নের ফাইলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এবিষয়ে একটি অভিযোগ এসেছে। থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। জিডি করার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!