শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

তালার পাটকেলঘাটায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা খাদ্য গুদামে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেল চারটায় পাটকেলঘাটা খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা- কলারোয়া -১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাস্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, পাটকেলঘাটা টিসিএফ প্রশান্ত রায়, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুল হাই, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মহিবুল্লাহ মোড়ল, মিলার রঞ্জু হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ডলারের মূল্য বেড়ে যাওয়ার কারণে সারা বিশ্বে খাদ্য শস্যের উপর মন্দা প্রভাব ফেলেছে। তাই দেশের ও সরকারের জন্য মিলারদের গত বারের মতো এবারও সামন্য ক্ষতি মেনে নিয়ে খাদ্যগুদামে চাল ও ধান সরবরাহ করতে হবে। একই সাথে ধানের মান ভাল পাওয়ার জন্য কৃষকদের কাছ থেকে নমুনা আগে থেকে সংগ্রহ করার পর তবেই তার কাছ থেকে ধান নিতে হবে।

মিলার রঞ্জু বলেন, হাসকিং মিল এ চাল পাওয়ার পর তা আবার পরিষ্কার করতে অন্যত্র বহন করে পালিশ নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে পালিশ মিলের চেয়ে তাদের চাল উৎপাদন খরচ বেশি পড়ে। তাই তাদের পরিবহন খরচের বিষয়টি পাওয়ার দাবি জানান তিনি।

পাটকেলঘাটা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আবুল হাসান বলেন, রবিবার ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংগ্রহ অভিযান চলবে আগামি ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত। কেজি প্রতি ধানের দাম ২৮ টাকা ও চালের দাম ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই হাজার ৪৭১ টর চাল ও ৫২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তালা উপজেলার ৭৪ জন মিলারের মধ্যে ৩৩ জন চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!