বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ‘২৬) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলপুরে শিকড় মানুষের জন্য সংগঠনের আয়োজনে এবং অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার সৌজন্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 

শিকড় মানুষের জন্য এর সভাপতি মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বিশিষ্ট সমাজসেবক জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, ট্রি লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা, সাতক্ষীরা পৌরসভা সাবেক মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, আতিকুর রহমান খান ছোট্ট, হাফিজুর রহমান খান বিটু, শিকড় মানুষের জন্য এর সেক্রেটারী জাহিদুর রহমান শোভন, সেলিনা খান বেবি, গিয়াস খান প্রমুখ।
এ সময় ট্রি অফ লাইফের সহযোগিতায় রসুলপুর এলাকার ১৭১ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে ছিল, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি,‌ সোয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে ট্রি অফ লাইফ সংস্থার কর্মকর্তা ও শিকড় মানুষের জন্য সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!