বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে উলপুর ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজড়া সপ্তগ্রাম বিজয়কৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার (১২ নভেম্বর) বিকালে উলপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উলপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিল্টন মোল্লা (মিলু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য বিভাষ বালা।

উলপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল – আমিন মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুল হাসান (বাবুল), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.আজগর আলী মিনা, উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম খান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এম এম জাহিদুল ইসলাম, কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.হেমায়েত শেখ।

বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে উলপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন উক্ত পদে নেতৃত্ব দিতে তাদের নাম প্রস্তাব করেন। পরে সমঝোতার ভিত্তিতে নেতৃবৃন্দ সভাপতি পদে মো. আল-আমিন মোল্যা (জনি) কে মনোনীত করেন এবং সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান নেতৃবৃন্দ। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সম্মেলনে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!