বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বি রু দ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লা পা ত্তা’র অ ভি যো গ চুকনগর বাজারে তিনটি দোকানে চু রি প্রযুক্তি বিস্তারের লাভ ক্ষতি: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে এখনই ভাবতে হবে- মোস্তাফিজুর রহমান উজ্জল  তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা  সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জে পুলিশে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পেলেন ২২ জন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল সোমবার (১৮ মে ‘২৬) প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

এ সময় পুলিশ সুপার মো. হাবীবু্লাহ বলেন, “বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এ গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে, তারা সম্পূর্ণ তদবির বিহীন, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।”

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে গোপালগঞ্জ জেলা হতে মোট ২২ জন কৃতকার্য হয়েছে; যার মধ্যে নারী সদস্য ০১ জন এবং পুরুষ সদস্য ২১ জন রয়েছে। এছাড়াও ০৬ জন প্রার্থী অপেক্ষমাণ রয়েছে।

এ সময় নিয়োগ বোর্ডের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত গোপালগঞ্জ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!