সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা”।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোটালীপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও ফিতা কেটে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মোল্যা, খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, বিভিন্ন রাজনৈতিক, উপজেলার ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তাবৃন্দসহ সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, মেলায় আগত নাগরিকরা বিভিন্ন ধরনের আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন। গণশুনানী ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।

মেলায় প্রচারণায় বলা হয়, “খতিয়ান, ভূমিকর, মিউটেশন অনলাইনেই সব হয়; অনিয়ম ও হয়রানির আজ হয়েছে সম্পূর্ণ পরাজয়।”

এছাড়াও“হয়রানিমুক্ত মিউটেশন ও স্বয়ংক্রিয় হোল্ডিং ব্যবস্থা, নিরাপদ হোক আপনার জমির মালিকানা -এই স্লোগানও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোটালীপাড়ার সর্বস্তরের নাগরিকদের ভূমিসেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!