বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

ডাকাতি প্রস্তুতি কালে তালায় ৩ ডাকাতকে আটক

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটকৃত ডাকাতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়–লী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮)।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার একটি পুলিশ দল তাদের আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী কয়েকজন পালিয়ে যায়।

তিনি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। শুক্রবার তাদের কে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!