শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরায় অতিরিক্ত কোটায় প্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ১৩০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে অতিরিক্ত কোটায় প্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বাঁশদহা মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাঁশদহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘যারা দেশের উন্নয়ন ও মঙ্গল চায়না তারা ২১ আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে শেষ করতে চেয়েছিল। ঐসব মানবতার শক্রুদের প্রতিহত করতে হবে। দেশ, জাতি ও মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামীলীগ আরো অনেকদিন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। মহান আল্লাহর রহমত আছে বলেই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। জননেত্রী শেখ হাসিনা সরকার স্বচ্ছতার লক্ষ্যে সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিয়েছেন। দেশের অনগ্রসর গোষ্ঠিকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যে অনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, কৃষি ব্যাংক রেইউ বাজার শাখার ম্যানেজার জাহিদুল ইসলাম, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজাজ আহমেদ, মির্জানগর মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাংবাদিক আব্দুল জালিল, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম প্রমুখ। সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে অতিরিক্ত কোটায় প্রাপ্ত বয়স্ক ৬৫ জন, বিধবা ৬৩ জন ও ১শ’৯৪ জন প্রতিবন্ধীর মাঝে এ ভাতার বহি বিতরণ করা হয়। এসময় দলীয় ও জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!