শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ খুলনার মহাসমাবেশ ঘিরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে লিফলেট বিতরণ কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সাতক্ষীরায় সেমিনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

জমে উঠেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন

✍️আক্তারুল ইসলাম🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সাতক্ষীরার তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বদ্ধিতা করছেন বলে জানা গেছে। আগামী ১১ ফেব্রুয়ারী ২০২২ তালা বিদ্যা হাইস্কুল এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

সরজমিনে পরিদর্শন ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, খেশরা এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন চেয়ার প্রতিক নিয়ে ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক জগদিশ হালদার হরিণ প্রতিক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন। সাধারণ সম্পাদক পদে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবুদ্দৌলা বই, জাতপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম আব্দুল মুনয়িম (মুনায়েম) আনারস, সৈয়দ দিদার বখত্ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমান মোমবাতি ও জে এম এ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী আকুজ্ঞী (ভুট্টা) চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বদ্ধিতা করছেন।কোষাধ্যক্ষ পদে খলিশখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনষ্টিটিউট’র সহকারী শিক্ষক অজয় কুমার দাশ দেয়ালঘড়ি ও এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল করিম মোরগ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্ধিতা করছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায় , তুলনা মূলক চেয়ার প্রতিকের প্রার্থী মোবারক হোসেনের বিজয়ী হওয়ার সম্ভবনা বেশী। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই নির্বাচিত হবেন এমনটায় জানিয়েছেন তারা। সাধারণ সম্পাদক পদে সজীবুদ্দৌলা ও মুনায়েম’র জোর প্রতিদ্বদ্ধিতা হওয়ার সম্ভবনা বেশী। তবে এটি ব্যাপক প্রতিদিতাপূর্ণ একটি নির্বাচন হবে।

একান্ত সাক্ষাতকারে এম এম মোবারক হোসেন বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে ভোটারদের কাছে গণসংযোগ চালাছচ্ছি। অন্যবারের তুলনায় এবার আমার অবস্থান অনেকটাই ভালো। এবারের নির্বাচনে শিক্ষকগণ আমাকেই বেছে নিবেন এটা আমার বিশ্বাস। এবারের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সমিতির উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!