
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ খুলনা বিভাগের শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ অলিউল ইসলাম।
তিনি তালা সদর ইউনিয়নের কিসমতঘোনা গ্রামের প্রয়াত শিক্ষক শেখ সোহরাব উদ্দীনের পুত্র। খুলনা বিভাগীয় কমিশনার ও বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য যানা গেছে।
শিক্ষক অলিউল ইসলামের এই সাফল্যে সাতক্ষীরা জেলাসহ তালা উপজেলা শিক্ষা পরিবার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন।