বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

পুনাক মানবতার সেবায় কাজ করে যাচ্ছে-সাতক্ষীরায় কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জা (ভিডিওসহ)

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী ও পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী জীশান মীর্জা বলেছেন, পুলিশ এবং পুনাক একই সূত্রে গাথা। ১৯৮৬ সালের ৭ মার্চ পুনাক প্রতিষ্ঠার পর থেকে আজও মানবেতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। পুনাক পুলিশের পারিবারিক সংগঠন হলেও বিভিন্ন সময় অসুস্থ ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সুন্দরবন এলাকায় বসবাসরত অগনিত বাঘবিধবাদের আয়বর্ধক কর্মসংস্থান, তাদেরকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে পুনাক।

 

উপকূলীয় এলাকায় গর্ভধারিনী মায়েদের সন্তান প্রসবের সহায়তার জন্য সেখানে ৩০ ধাত্রীর মাঝে চিকিৎসা উপকরন সামগ্রী বিতরণ করা হয়েছে। একইসাথে সুন্দরবনের মধু এবং কওড়ার আচার তৈরীর মাধ্যমে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে বলে তিনি আরো জানান।

রবিবার বেলা ১১ টায় সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের টাইগার পয়েন্ট চত্বরে বাঘবিধবা নারীদের খাদ্যসামগ্রী ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন।

জেলা ‘পুনাক’ সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্যে রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি রেখফার সুলতানা খানম, পুনাকের সহ-সভানেত্রী নাসিমা আমিন, দিলরুবা খুরশীদ, ফারজানা জামিল, ফরজানা কবির, পুনক নেত্রী তহিদা ইসলাম নুপুর, ওয়াহিদা ওয়াহাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মেহের আফরোজ প্রমুখ।

এর আগে তিনি দাতিনা খালী এলাকায় সুপেয় পানির জন্য গভীর নলকুপের উদ্বোধন করেন ও বৃক্ষরোপন করেন। পরে তিনি সদ্য উদ্বোধনকৃত জেলা পুলিশের রিভারভিউঘাট পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!