সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ রাস্তা সং স্কা র না হওয়ায় ধান রোপণ করে প্র তি বা দ

সাহিত্য পত্রিকা ‘শব্দবোধ’ এর যাত্রা, নির্বাহী সম্পাদক সাতক্ষীরার শামীম

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৭২৪ বার পড়া হয়েছে

সাহিত্যবোধের স্মারক- শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলা সাহিত্যের সম্প্রসারণ ও সমৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছে অনলাইন সাহিত্য পত্রিকা ‘শব্দবোধ’। উদ্বোধনী সংখ্যা প্রকাশ ও ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে গেল মঙ্গলবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পত্রিকাটি।

উদ্বোধনী সংখ্যায় প্রকাশ করা হয়েছে শব্দবোধ এর উপদেষ্টা- জনপ্রিয় লেখক ও অ্যামিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, খ্যাতনামা কবি নির্মলেন্দু গুণ, কবি রেজাউ‌দ্দিন স্টা‌লিনসহ অসংখ্য গুণী সাহিত্যবোদ্ধাদের লেখা।

দুই বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুহিতা সুলতানা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। তার বিশটিরও অধিক কাব্যগ্রন্থ, প্রবন্ধ সংকলন, সম্পাদিত গ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন। জানতে চাইলে তিনি বলেন, ‘সাহিত্যের প্রতি পাঠকদের আকর্ষণ সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ, তরুণ উদীয়মান কবি ও সাহিত্যিকদের তুলে ধরাসহ সাহিত্যের ব্যাপক সম্প্রচার ও সমৃদ্ধির লক্ষ্য প্রতিষ্ঠিত হয় ‘শব্দবোধ’। নতুনত্ব ও সৃজনশীলতায় বিশ্বের সকল বাংলাভাষী সাহিত্যানুরাগী পাঠকদের আকৃষ্ট করায় আমাদের লক্ষ্য।’

পাঠকরা খুব সহজেই অনলাইনে (www.shabdabodh.com) পত্রিকাটি পড়তে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!