বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর বড় ফুপু শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৩৬২ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বড় ফুপু, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র মাতা, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের দাদু শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দেশ জুড়ে করোনা পরিস্থিতি বিবেচনায় এবছরেও বড় ধরনের কোন দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়নি। শেখ আছিয়া খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার (২৮ জুন) ঢাকাস্থ বনানীর চেয়ারম্যান বাড়ি রোডের শেখ সেলিম এমপি’র নিজ বাড়িতে পবিত্র কোরআনের খতম সহ বনানী গোরস্থানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি, মরহুমার আত্মীয়-স্বজন সহ এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী ইমরুল কায়েস, ড্রাইভার মোঃ জামিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!