রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

স্বর্গীয় নারায়ন চন্দ্র দাম এর অকাল প্রয়াণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার শোক প্রকাশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বর্গীয় নারায়ন চন্দ্র দাম -এর অকাল প্রয়াণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার বিকালে গণমাধ্যমে দেওয়া এক শোক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা’র সভাপতি, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. অসিত কুমার মল্লিক।

এছাড়া গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. অরুণ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায় সহ সকল শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় নারায়ণচন্দ্র দামের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি ঢাকা থেকে কোটালীপাড়ায় নিজ বাড়িতে ফেরার পথে মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে পায়ে হেঁটে ফেরিতে ওঠার সময় পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!