রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের ২য়তলায় এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পিসিআর ল্যাব এর উদ্বোধন করেন মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা- ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

দীর্ঘদিন পর করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের মধ্যদিয়ে সাতক্ষীরাবাসীর দাবী পূরণ হল। মেডিকেল কলেজে কয়েক মাস আগে করোনা টেস্টের মেশিন পিসিআর ল্যাব আসলেও দক্ষ টেকনিশিয়ান ও যন্ত্রপাতির অভাব থাকায় এতো দিন তা চালু করা সম্ভব হয়নি ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা প্রশাসিক এস.এম মোস্তফা কামাল,মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু,প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। নমুমা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্ট শুরু করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!