রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

২১ দিন পরে আশাশুনিতে ট্রলার ডুবিতে আরো এক জনের লাশ উদ্ধার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৭৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর লঞ্চঘাট এলাকায় ট্রলার ডুবে নিখোঁজ হওয়া শ্রমিক আব্দুল আজিজের লাশ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে একই এলাকার ভাঙা নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। আব্দুল আজিজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুঁইজালা গ্রামের বাসিন্দা।

কুড়িকাহনিয়া গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি শ্রীপুর লঞ্চঘাট এলাকারে কপোতাক্ষ নদের ঘোলে পড়ে ১৪জন শ্রমিক ও চালকসহ একটি ট্রলার ডুবে যায়। এতে তিনজন শ্রমিক নিখোঁজ থাকে। এদের মধ্যে বাবুরালি সরদার ও শফিকুলকে উদ্ধার করা হলেও দীর্ঘদিন একপর্যায়ে লাশ খুঁজে পাওয়ার সম্ভাবনা হারিয়ে ফেলে উদ্ধারকারি ডুবুরী দল ও স্বজনরা। এমন এক পরিস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙা নামক স্থান থেকে স্থানীয় লোকজন আব্দুল আজিজের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স এর উপসহকারি পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়া আব্দুল আজিজের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে লবণাক্ততার ফলে দীর্ঘ ২১ দিনপরও আজিজকে সানাক্ত করতে পেরেছে তার স্বজনরা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, কারো কোন আপত্তি না থাকায় মঙ্গলবার রাতেই আজিজের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!