রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

শ্যামনগরে নিয়ন্রন হারিয়ে প্রাইভেট কার নদীতে, নিহত-২

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে

প্রাইভট কার নিয়ন্রন হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় দু’ জনের মৃত্যু ও তিনজন গুরুতর জখম হয়েছেন । বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে আরাফাত মোল্লা (২২) ও একই গ্রামের বাবুর ছেলে ইব্রাহীম হোসেন (২০)।

আহতরা হলেন, গুমানতলী গ্রামের নুরুল হুদার ছেলে ইমাম হাসান (২৩), আবুল বাসারের ছেলে সাইফুল্লাহ ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫)।

নিহতদের স্বজনরা জানান, বৃহষ্পতিবার বিকালে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেট কারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে রাত সাড়ে সাতটার দিকে শওকতনগরে প্রাইভেট কারটি ঘুরাতে গেলে নিয়ন্রন হারিয়ে পার্শ্ববর্তী চুনা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফাত মোল্লা। আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। নদীতে ডুবে ইমাম হাসান, সাইফুল্লাহ ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম মারাত্মক জখম হলে ইমাম হাসানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, সাইফুল্লাহ ও রবিউল বিপদমুক্ত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই অরাফাত ও ইব্রাহীমের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!