রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

টাকার অভাবে মা ডাক থেকে বঞ্চিত হবে অনিকের মা!

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে

অনিকের বয়স মাত্র ৫ বছর। বাবা- মায়ের একমাত্র সন্তান অনিক। এ বয়সে হেঁসে খেলে বাবা-মায়ের মুখের হাঁসি ফুটানোর কথা। কিন্তু তাদের সেই হাঁসি মৌলিন হয়ে আছে। শিশুটি অজানা কিছু কঠিন ব্যাধিতে আক্রান্ত।

অসহ্য যন্ত্রনায় ছটফট করে দিন কাটছে শিশুটির। অসহ্য যন্ত্রনায় মিনিটে ৩-৪ বার চিৎকার করে ওঠে। এই যন্রনাটি ২-১ দিনের নয়, যে বয়স শিশুরা কথা বলতে শেখে, সে বয়স থেকে অনিক শুধুই চিৎকার দেওয়া ছাড়া আর কোন কথা বলেনি। আবার বাম পায়ের গোড়ালী ধিরে ধিরে বাঁকা হয়ে যেতে থাকে, যার কারণে অনিক ঠিকভাবে হাটতেও পারে না। অভাবের তাড়নায় ডাক্তার দেখালেও ঔষধ কিনে দেওয়ার সামর্থ হয়ে ওঠেনি অনিকের বাবা-মায়ের। আর এভাবে চলতে থাকলে হয়ত খুবই দ্রুত অনিক নামের একটি জীবন প্রদিপ নিভে যাবে, সবার অগোচরে। একমাত্র শিশু সন্তান অনিকের এই কষ্ট সইতে না পেরে কাতর হয়ে পড়েছে দরিদ্র্য বাবা-মা। অশ্রুসিক্ত নয়নে একমাত্র বুকের মানিককে বাঁচাতে বিধাতার কাছে সাহায্যর আকুতি করছে অনিকের মা। হয়ত কোন একদিন অনিক মা বলে ডাকবে এই আশায় বুক বেঁধে আছে।

একমাত্র সন্তান অনিককে নিয়ে জীবিকার তাগিদে সাতক্ষীরা সদর উপজেলার রেজিস্ট্রি অফিস পাড়ায় বসবাস করছে অনিকের বাবা অসিম ঘোষ ও মা সন্ধ্যা ঘোষ। ছোট্র একটি চায়ের দোকান ভাড়া নিয়ে কোনমতে সংসার চালানো যেখানে দায়, সেখানে একমাত্র প্রতিবন্ধী ছেলে চিকিৎসার অভাবে অসহ্য যন্রনায় ছটফট করার দৃশ্য প্রতিনিয়ত সহ্য করে যেতে হচ্ছে। হঠাৎ হঠাৎ কান চেপে ধরে চিৎকার করে ওঠে অনিক। চিৎকার করে নিজের যন্রনা প্রকাশ করতে চায়, কিন্তু কোন কথা বলতেও সে অক্ষম। না ডাকতে পারে মা’কে, না বাবাকে। না কোথাও হেঁটে যেতে পারে, না সে নিজে খেতে পারে। দিন-রাতে বাবা-মায়ের সামনে যন্রনা ছটফট করে কাতরালেও বাবা-মায়ের চোখের জল ফেলে শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না।

অনিকের মা সন্ধ্যা ঘোষ জানান, গর্ভকালীন অপুষ্টির কারণে অনিক সাত মাসে জন্ম নেয় ১ কেজি ৪শ গ্রাম ওজন নিয়ে। জন্মের পরবর্তী ১০ মাসের মধ্যে তিনবার নিউমোনিয়া হয় অনিকের। ২২ মাস বয়স অনিকের শারিরীক সমস্যার নানান লক্ষণ দেয়া দেয়। স্থানীয় ডাক্তারের পরামর্শ মোতাবেক থেরাপি দিয়েও কোন ভালো ফলাফল হয়নি। ২০১৮ সালে ডাক্তার মেহেদি নেওয়াজ বলেন, অনিক টমা রোগে আক্রান্ত। তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আরো গুরুত্বর সমস্যার আশংকা রয়েছে। কিন্তু অর্থাভাবে বিগত ২ বছর যাবত কোন চিকিৎসাই করা হয়নি। এছাড়া ডা. হাফিজুল্লাহ ও ডা. মো. শামছুর রহমান।
বর্তমানে হোমিও প্যাথি চিকিৎসা চলছে। শিশুটিকে বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিয়েছেন বলে জানায় শিশুটির বাবা-মা। শিশুটির চিকিৎসার জন্য এখন কমপক্ষে ৫০ হাজার টাকা প্রয়োজন বলে জানান অনিকের মা। কিন্তু অভাব-অনটনের সংসারে দারিদ্র্য বাবার পক্ষে এই টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করোনা সম্ভব নয়। যতই দিন যাচ্ছে, ওই শিশুর বেঁচে থাকার আশা ততই অনিশ্চয়তায় পড়ছে। তাই শিশু সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চাইলেন অনিকের বাবা মা। অনিকের সাথে দেখা করা বা যে কোন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের উত্তর পাশে সাতক্ষীরা ইভেন্টস লি. এর অফিসে এসে অনিককে দেখতে পারেন এবং প্রয়োজনে ০১৭১৯-৫৬৫৬৬৯ (অনিকের পরিবার) নাম্বার যোগাযোগ করতে পারেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!