রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনি কুড়িকাউনিয়া কপোতাক্ষের নদে ট্রলার ডুবিতে ৩ শ্রমিক নিঁখোজ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙ্গে সৃষ্ট খালে ট্রলার ডুবিতে তিন জন নিঁখোজ হয়েছে।  
মঙ্গলবার সকালে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে তাৎক্ষনিক উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 
নিখোঁজ শ্রমিকরা হলেন বাবুর আলী, শফিকুল ও আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে পাইকগাছার জায়গিরমহল হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রলার চাকল নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে ভাঙন পয়েন্টে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে নদী পার হওয়ার সময় স্রোতের মুখে ঘোলে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। ট্রলারটি  নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, ভাঙ্গন পয়েন্টে কাজ করার জন্য শ্রমিকরা নৌকায় চড়ে এক পার থেকে অন্য পারে যাচ্ছিল। পথিমধ্যে খালের মাঝামাঝি এলাকায় পৌছালে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের টানে হঠাৎ নৌকাটি ডুবে যায়। তাৎক্ষনিক সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছেছে। তারা নিখোঁজ শ্রমকিদের উদ্ধার কাজ শুরু করেছেন। এছাড়া নৌকায় করে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙ্গে কুড়িকাউনিয়া এলাকায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সেনা বাহিনীর তত্তাবধায়নে ভাঙ্গন  পয়েন্ট মেরামতের কাজ চলছে। বিভিন্ন স্থানে শ্রমিকরা ঠিকাদারের অধীনে এই ভাঙ্গন পয়েন্ট গত আড়াই মাস ধরে কাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!