রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের কুশলিয়া ইউপি’র জনপ্রিয় মেম্বর গোলাম মোস্তফা আর নেই

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের কুশলিয়া ইউপি’র মেম্বর কাজী গোলাম মোস্তফা (৪৮) আর নেই। তিনি রবিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর আনুঃ ৪ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও মেম্বরের বড় পুত্র মেহেদী হাসান পিতার অকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কাজী গোলাম মোস্তফা কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের কুশলিয়া গ্রামের কাজী আব্দুল হামিদ (বাচা কাজী)’র বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, এক কন্যা সন্তান, ভাইসহ আত্নীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। কাজী গোলাম মোস্তফা বেশ কিছুদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। হঠা‍ৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। কাজী গোলাম মোস্তফা কুশলিয়া ইউনিয়নের কুশলিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের পরপর দুই বারের নির্বাচিত মেম্বর ছিলেন। এছাড়াও জনপ্রিয় মেম্বর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কুশুলিয়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!