শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ আর নেই

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ ১ ফেব্রুয়ারি সোমবার, রাত ১১টা২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মুনসুর আহমেদ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার পুত্র রাজিব আহমেদ, সাতক্ষীরা সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন এবং একমাত্র মেয়ে ডা. মাগফুরা পারভীন নুপুর রাজধানীর উত্তরা মেডিকেলে অধ্যাপনা করেন।

তিনি করোনা আক্রান্ত হয়ে ২৮ ডিসেম্বর থেকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ১২ জানুয়ারি তার অবস্থার কিছুটা অবনতি হলে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে ভর্তি করা হয়।

সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কার্ডিয়াক অ্যারেস্ট এ আক্রান্ত হন। এবং পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার বেলা দুইটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এবং বিকেল চারটায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!