রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

শিশু-কিশোরদের হাতে নতুন ফুটবল, মাঠজুড়ে উচ্ছ্বাস। আর সেই আয়োজনকে ঘিরেই কৃষ্ণনগর ইউনিয়নের নির্বাচনী মাঠে বাড়ছে আগামীর পরিষদ কেমন হবে, কেবা নির্বাচিত হবেন এ আলোচনা।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রবাসী ও উদীয়মান সমাজসেবক মোঃ আমিরুল ইসলাম খোকন মোল্লা শিশু- কিশোরদের মধ্যে ফুটবল বিতরণের পাশাপাশি তুলে ধরেছেন রাস্তাঘাট সংস্কার, অ্যাম্বুলেন্স সেবা, কর্মসংস্থান ও নাগরিক নিরাপত্তা নিয়ে তাঁর পরিকল্পনার কথা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে শিশু-কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খোকন মোল্লা। প্রায় ১৭ দিন আগে নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বলে জানান তিনি।

হোসেনপুর গ্রামের আলহাজ্ব আব্দুস ছাত্তান মোল্লা ও আনোয়ারা খাতুনের ছোট ছেলে খোকন মোল্লা ২০০৮ সাল থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরে নির্বাচনী প্রচারণা শুরুর পর তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলছেন এবং স্থানীয় সমস্যার কথা শুনছেন বলে দাবি করেন।

খোকন মোল্লার দাবি, তিনি নিজ অর্থায়নে বিভিন্ন মসজিদে রাস্তা সংস্কারের জন্য ৫ হাজার টাকা করে দিয়েছেন এবং কয়েকজনকে ভ্যান বিতরণ করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে কৃষ্ণনগর ইউনিয়নে নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ফুটবল বিতরণ অনুষ্ঠানে খোকন মোল্লা বলেন, “এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো ভালো নেই। কৃষ্ণনগরের অনেক রাস্তায় পানি জমে থাকে। কবরস্থানও পানিতে ডুবে যায়। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই।”

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এলাকার অনেক মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।” নিজের নির্বাচনী অবস্থান প্রসঙ্গে খোকন মোল্লা বলেন, “ভোটাররা আমার পরিবার সম্পর্কে জানেন এবং আমাকে চেনেন। তাঁরা খোঁজখবর নিয়ে ভোট দেবেন। নির্বাচনে জয়ী হলে সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।”

শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেওয়ার এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও নির্বাচনী আলোচনা দেখা গেছে। তবে ভোটারদের কাছে বিভিন্ন প্রার্থীর প্রতিশ্রুতি ও পরিকল্পনা কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের ফলাফল। এদিকে কৃষ্ণনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ধীরে ধীরে জোরালো হচ্ছে। প্রার্থীদের জনসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনাকে ঘিরে ভোটারদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!