শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে একই পরিবারের সকলকে খাবার অথবা পানীয়ের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে অচেতন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থ চারজনই কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়া গড় গ্রামে ঘটেছে।

সরেজমিন ও অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর দিনগত রাতে এ ঘটনায় উপজেলার বাজুয়াগড় গ্রামের মৃত জিয়াত আলী গাজীর ছেলে শোকর আলী গাজী (৪০), তাঁর স্ত্রী ঝুমা পারভীন (৩০), ছেলে পিনন গাজী (১০) ও মেয়ে জিমি পারভীন (১৪) রাতের কোনো এক সময় অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের ধারণা, দুপুরের পর কোনো এক সময় খাবার অথবা পানীয়ের সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়া হতে পারে।

পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কীভাবে তারা অচেতন হয়েছেন এবং খাবার বা পানীয়তে আদৌ কোনো চেতনানাশক মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় আব্দুস সালাম বলেন রাতের বেলা আমার বাসা থেকে মটর চুরি হয়। শোকর আলী চাচার গাছ কেটে দেয়। দুপুরের পর থেকে আমার চাচার পরিবারের ৪জন অসুস্থ হতে থাকে। পরে সবাইকে রাত ১২টার দিকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও ঐ পরিবারটিকে ক্ষতিসাধন করতে নিজ জমি থেকে বিভিন্ন ফরজ, বনজ গাছ কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষয়ক্ষতি করতে ইতিপূর্বে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। তারই ধারাবাহিকতায় হীন কাজ হতে পারে এমন ধারণা প্রতিবেশিসহ নিকট আত্মীয়দের।

এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!