খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জরিনা বেগম (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ‘২৬) ভোরে উপজেলার মাগুরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা এলাকার মৃত মাজেদ গোলদারের স্ত্রী জরিনা বেগম ঘটনার দিন ভোরে বসত বাড়ির দক্ষিণ পাশে থাকা গোয়াল ঘরের বারান্দায় মটরের সুইচ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে অচেতন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।