শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  তালায় ফেসবুকে মানবিক বিষয়ে ভিডিও পোস্ট করায় স ন্ত্রা সী হা ম লা য় তিনজন আ হ ত কাশিয়ানীতে কার্যক্রম নি ষি দ্ধ বিপুল সংখ্যক আ.লীগ নেতা-কর্মীর বি রু দ্ধে বিএনপি নেতার মা ম লা চুকনগরে বাজারে চাঁ দা বা জী ব ন্ধে র দা বী তে ব্যবসায়ীদের মানববন্ধন ও সড়ক অ ব রো ধ ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নথদেবের রথযাত্রা উদযাপিত

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১শত খেজুরের চারা এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে আমাদের টিম মানবিক পরিবার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৫ জুলাই ‘২৬) সাতক্ষীরার দেবহাটা চরশ্রীপুর টু ভাতশালা নতুন বেড়িবাঁধে এই বনায়ন কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

তবে এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলাম-এর সার্বিক নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধে তাল ও খেজুর গাছের ভূমিকা অপরিসীম। ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তহমীর সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য মাধুবী রাণী এবং মাহবুবুর রহমান (বাবলু)।

এছাড়াও কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগণ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম জানান, উপকূলের মাটিকে শক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করতে আমাদের এই পরিবেশ বান্ধব ও মানবিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা বেড়িবাঁধের দুই ধারে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুর এর বীজ ও ১০০ খেজুর চারা রোপণ করা হয়, এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!