মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদসহ অন্তত ছয়জন শহিদ হওয়ার দিনটিকে স্মরণ করে এবছরেও সাতক্ষীরার কালিগঞ্জে পালন করা হয়েছে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা।

বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ময়নুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইউসিসি’র চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, থানা’র সেকেন্ড অফিসার মহসীন হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, ছাত্র সমন্নয়ক মারুফ হাসান ও সমন্বয়ক আমির হামজা প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, আনসার ভিডিপি প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেণ উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মুফতি মোহাম্মদ আলী।

জাতীয় এই অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অনুপস্থিত থাকায় ক্ষোভের সৃষ্টি হয়। তবে মাসিক উন্নয়ন সমন্নয় কমিটির মিটিংয়ে তাদের শতভাগ উপস্থিতি হাস্যরসের সৃষ্টি হয় বলে অভিমত ব্যক্ত করেণ সভার অনেক বক্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!