মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

তালায় ফেসবুকে মানবিক বিষয়ে ভিডিও পোস্ট করায় স ন্ত্রা সী হা ম লা য় তিনজন আ হ ত

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ফেসবুকে মানবিক বিষয়ে ভিডিও পোস্ট করায় সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের তিন জন কে আহত করার অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই রবিবার বেলা ৩টায় সাতক্ষীরা তালা উপজেলার আটারই গ্রামে এঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, স্ট্রোক জনিত কারনে তালা উপজেলার আটরই গ্রামের সৈয়দ মনিরুজ্জামান (৫০) বাড়িতে অসুস্থ অবস্থায় অবহেলায়-অযত্নে পড়ে রয়েছেন। অসুস্থ মনিরুজ্জামানের স্ত্রী ও ছেলে-মেয়েরা তাকে সুচিকিৎসা না করিয়ে অবহেলায় ফেলে রেখেছে। স্থানীয় সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে জেনিফ বীমা কোম্পানীর এরিয়া ম্যানেজার ও জাতীয় দৈনিক সবার আগে পত্রিকার সাংবাদিক সৈয়দ আব্দুর রউফ বিষয়টি দেখে ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহ সেবাযত্ন করার জন্য ছেলে-মেয়ে সহ আত্মীয়-স্বজনদের কাছে অনুরোধ জানান। কিন্তু আব্দুর রউফের অনুরোধে কোন কাজ না হওয়ায় গত ১২ জুলাই সৈয়দ আব্দুর রউফ অসুস্থ অসহায় মনিরুজ্জামানের করুন অবস্থা ভিডিও করে তার ফেসবুক আইডিতে ছেড়েদেন।

ওই ভিডিও ছাড়ার পরে বেলা ৩টার দিকে তালার নলতা জিয়ালা গ্রামের নজরুল ইসলামের ছেলে সৈয়দ ফয়সাল আহমেদ পাপ্পু, আজম হোসেন, মনিরুজ্জমানের স্ত্রী নাসরিন নাহার, নজরুল ইসলামের ছেলে মিনার হোসেন, ইকবাল হোসেন, মোহাম্মদ আলীর স্ত্রী শিরিনা সুলতানা সহ ৭/৮ আব্দুর রউফের বাড়িতে এসে সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালায়। সন্ত্রাসীরা আব্দুর রউফ কে লোহার রড, জিআই পাইপ ও বাশের লাঠি নিয়ে বেপরায়া মারতে থাকে। এসময় আব্দুর রউফকে বাঁচাতে তার ফুফু রাশিদা খাতুন ও ভাইজি জামিলা খাতুন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করা হয়। সন্ত্রাসী হামলায় আব্দুর রউফের কান দিয়ে রক্ত ক্ষরণ হয়। সন্ত্রাসীরা তিন জন কে আহত করে তাদের ঘরের চাল ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রাণনাশের হুমকি দেয়ে চলে যায়। পরে আহতদের স্বজনরা উদ্বার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ১৫ জুলাই তারা বাড়িতে ফিরলে ওই সন্ত্রাসীরা আবারও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানাগেছে। এব্যাপারে আহতদের পক্ষ থানা-পুলিশ করলে আব্দুর রউফকে জীবনে মেরেফেলা হবে বলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আহতরা এখন পর্যন্ত নিরাপত্তহীনতায় ভুগছে।

এঘটনায় স্থানীয় প্রতিবেশি সাবেক সেনা সদস্য শেখ আবুল বাশার সাংবাদিকদের জানান, মানবিক বিষয়টি নিয়ে আব্দুর রউফের উপর অতর্কিত হামলা চালানো তাদের ঠিক হয়নি। বিষয়টি নিয়ে দুই পক্ষ বসাবসি করে আলোচনা করা উচিৎ ছিলো। আমি এই ঘটনার তিব্র নিন্দা জানাই।

আর এক প্রতিবেশী সখিনা খাতুন(৬৫) জানান সৈয়দ মনিরুজ্জামান অসুস্থ অবস্থায় রয়েছে। তিনি নিজে ভাত তুলে খেতে পারেন না, কাপড় পড়তে পারেন না। আমাদের সাধ্যমত আমরা তার সেবা যত্ন করে থাকি। কিন্তু বিষয়টি নিয়ে আব্দুর রউফ কথা বলেছে বলে তার উপর হামলা চালানো হয়েছে।

এদিকে, সন্ত্রাসীরা আব্দুর রউফের বাড়িতে হামলার পরে অসুস্থ মনিরুজ্জামান কে তার বাড়ি থেকে সরিয়ে অনত্র নিয়ে গেছে বলে জানাগেছে।

এব্যাপারে হামলার শিকার আব্দুর রউফ ও তার পরিবারের লোকজন তাদের নিরাপত্তার জন্য ও আইনী সহযোগিতা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!